Bangladeshi and Bengali community events in Toronto, the GTA and across Canada: Bangla concerts, Pohela Boishakh, Eid and Durga Puja programs, cultural nights, tickets and more. বাংলা অনুষ্ঠান, কনসার্ট ও উৎসব।
Upcoming Bangladeshi and Bengali events are listed first, soonest first, followed by past events.
“8ম ইউনাইটেড বাংলা মেলা ২০২৬” টরন্টোর অন্যতম বৃহৎ বাংলাদেশি কমিউনিটি ফেস্টিভ্যাল, যেখানে দুই দিনব্যাপী নানা সাংস্কৃতিক ও বাণিজ্যিক আয়োজন অনুষ্ঠিত হবে।
Birchmount Park‑এ আয়োজিত এই মেলায় থাকবে দেশি খাবারের ফুড স্টল, পোশাক ও বিভিন্ন পণ্যের স্টল, লাইভ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরিবারসহ উপভোগ করার মতো নানা কার্যক্রম।
এটি স্থানীয় ব্যবসা ও উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে উচ্চ সংখ্যক দর্শনার্থীর সামনে তাদের পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ থাকবে।
👉 স্টল বুকিং এখনো খোলা রয়েছে—Food Stall এবং Clothing & Merchandise ক্যাটাগরিতে অংশ নেওয়ার সুযোগ আছে।
👉 সবার জন্য উন্মুক্ত এই ফ্রি মেলায় পরিবার ও বন্ধুদের নিয়ে অংশগ্রহণ করতে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।'🛍️ স্টল বুকিং তথ্য
🍔 Food Stall: $1,500 CAD (২ দিন)
👕 Clothing & Merchandise: $450 CAD (২ দিন)
ইভেন্টের বিবরণ
বিএসসিএফ কানাডার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯ম বার্ষিক বাংলা মেলা ২০২৬। এই উৎসবে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও কমিউনিটির মিলনমেলা উদযাপন করা হবে। পরিবার ও বন্ধুদের নিয়ে সবাইকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
স্লোগান:
"এসো মিলে প্রাণের মেলায়"
আকর্ষণসমূহ
সাংস্কৃতিক অনুষ্ঠান
সুস্বাদু খাবার
শপিং ও বিভিন্ন স্টল
শিশুদের জন্য কার্যক্রম
কমিউনিটি মিলনমেলা
র্যাফেল ড্র
স্পনসর
২য় পুরস্কার র্যাফেল ড্র স্পনসর
মি. মহিন আলম
বাংলাদেশি-কানাডিয়ান উদ্যোক্তা, মন্ট্রিয়াল
ফোন: 514-627-5090
ঠিকানা: 8265 Blvd Taschereau, Brossard, QC
যোগাযোগ
ওয়েবসাইট: https://bscfcanada.com
ফেসবুক: https://facebook.com/bscfcanada
ইমেইল: bscfcanada@gmail.com
ক্যাটাগরি
সাংস্কৃতিক উৎসব / কমিউনিটি ইভেন্ট
ট্যাগ
বাংলা মেলা, Bangla Mela, BSCF Canada, মন্ট্রিয়াল, বাংলাদেশি কমিউনিটি, সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবারিক উৎসব, কানাডা, বাংলা সংস্কৃতি, ফ্রি ইভেন্ট
কবিতার শহরের স্নিগ্ধতা আর তাঁর কন্ঠের দ্যোতনা মিশে একাকার হয়ে দোলা দিয়েছিলো প্রথম আয়োজন।
এর রেশ ধরে একই শিরোনামে তাঁর শব্দ ও ছন্দে নিহিত চেতনার ধ্বনি আমাদের এই শহরের আবৃত্তি স্বজনদের বুকে বেজেই চলেছে বছরের পর বছর।
সেই কবেকার 'ডালিয়া আহমেদের একডালি কবিতা' আজও ঝংকৃত হয় আমাদের করোটিতে।
হে আবৃত্তি স্বজন বলছি ডালিয়া আপার কথা। আমাদের সবার ভালবাসার ডালিয়া আপা।
আসছে ৩১ জুলাই। শুক্রবার। সন্ধ্যা ৭:৩০ আমাদের সময়ের ঘড়িতে এলার্ম দিয়ে রাখি।
এবার 'কবিতার ডালি নিয়ে ডালিয়া আহমেদ' আবার আমাদের মাঝে।
আসুন সবাই মিলে স্নিগ্ধ সন্ধ্যায় ধ্যানমগ্ন হই।
স্থান- হোপ ইউনাইটেড চার্চ।
Dui Bangla, Ek Shur is a heartfelt celebration of the shared soul of Bengal — where music, memories, and nostalgia bring two Bengals together on one stage. Featuring iconic artists Mir, Anindya, Sidhu, and the legendary band Miles, this unforgettable evening promises timeless songs, stories, laughter, and emotions that connect generations across borders. Join us for a unique cultural experience celebrating one heritage, one emotion, and one heartbeat shared by Bengalis around the world.
1. What is the starting price of tickets?
Tickets start at $60 – with no hidden charges, fees, or taxes. Group discounts available.
2. How do I choose my ticket type and seat location?
Click on "Pick Your Seats" button (on mobile) or select your preferred seats in the venue map below (on a computer browser) and proceed to checkout. You can use the filters to view available seats by price range.
On the seat map:
Colored dots = available seats (click to view details & book)
Grey dots = sold out
3. Can I get a refund?
All ticket sales are final. Tickets are non-refundable and non-transferable.
4. Need help or have questions?
For assistance, payments (including Interac), or support, contact us at:
📞 +1 (437) 997 0441 / +1 (647) 530-6163
📧 probaashebangaliadda@gmail.com
Schedule
Time Program
3:00 PM Land Acknowledgement
3:15 PM Onkurayon
4:00 PM Opening Ceremony
4:30 PM Ori Shalva
5:30 PM Parisa Karimi Molan and the Navaye Kimia Ensemble
6:45 PM Quique Escamilla
8:15 PM Nritto Jhankar Academy
8:30 PM Lian Hua Arts
8:45 PM Mrudanga by Enakshi
9:00 PM Shirin Chowdhury
9:15 PM Baul Shohid
Assalamu alaikum, I hope all of you are doing well.
We are very excited to announce that Quantum Meditation Society, Toronto, is organising a special Art Workshop and Art Exhibition for our youth. The workshop will be conducted by Ferdousi Islam. To find out more about her, please click https://ferdousipoppy.com/
It would be a great experience for our youth to showcase their creativity and talent.
Art Workshop:
Date: Friday, 24 July 2026
Time: 5 PM to 8 PM
"A HANDS-ON CREATIVE EXPERIENCE FOR YOUNG ARTISTS"
Painting Exhibition:
Date: Saturday, 8 August 2026
Time: 4 PM - 8 PM
"CELEBRATE YOUNG TALENT AND THEIR CREATIVITY"
Place: Messy SQ, Toronto
Age Group: 6 - 16 yr
Seats are limited and will be given on a first-come, first-served basis, so we encourage you to register early.
To Register, Contact Us:
Email: toronto@quantummethod.org.bd
Phone: 647-740-2800
We look forward to seeing your child explore their creativity with us!
Warm regards,
Quantum Meditation Society, Toronto
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ)-এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে ইউনাইটেড বিএইউ অ্যালামনাই কানাডা ইনক. বার্ষিক পিকনিক ২০২৬ আয়োজন করছে। দিনব্যাপী এই আয়োজনে থাকবে খাবার, বিনোদন, খেলাধুলা, র্যাফেল ড্র এবং আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা।
নিবন্ধন এখন খোলা
গ্রেটার কুষ্টিয়া পিকনিক ২০২৬
(চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া)
📅 তারিখ: শনিবার, ১১ জুলাই ২০২৬
📍 স্থান: থম্পসন মেমোরিয়াল পার্ক (পিকনিক সাইট–২)
অংশগ্রহণ ফি
👨 প্রাপ্তবয়স্ক (১৬ বছর বা তদূর্ধ্ব): $২৫
🧒 শিশু (৬–১৫ বছর): $১৮
👶 ৫ বছরের কম বয়সী শিশু: বিনামূল্যে
📅 নিবন্ধনের শেষ তারিখ: ৩০ জুন, ২০২৬
পেমেন্ট তথ্য
ই-ট্রান্সফার করুন:
📧 kazi1801@yahoo.com
সরাসরি (ইন-পার্সন) পেমেন্টের জন্য যোগাযোগ
ফেরদৌস রহমান (স্কারবোরো) – 4167318547
আনামুল হক (স্কারবোরো) – 6477193300
সালেহ মাসুদ (নর্থ ইয়র্ক) – 4164180015
সোনিয়া জাহান (রিচমন্ড হিল) – 6478566939
এ.কে.এম. সেলিম (ওশাওয়া) – 4167999545
রাজিউল কাজী (টরন্টো) – 6477737195
আসুন, আনন্দ, সুস্বাদু খাবার এবং সুন্দর স্মৃতিতে ভরা একটি দিন একসাথে উদযাপন করি!
❤️ আপনাদের সবার সাথে দেখা হবে!
এবারের বিষয়:
আবৃতি উৎসব: এগিয়ে চলার গল্প
📺 Facebook Live
সময়
টরন্টো: ৬ জুলাই ২০২৬, সোমবার রাত ৯টা
বাংলাদেশ: ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার সকাল ৭টা
অংশগ্রহণে
উত্তর আমেরিকা আবৃতি উৎসবের আয়োজকবৃন্দ:
তোতাস আহমেদ
আবৃত্তিশিল্পী, সংগঠক
রনি মজুমদার
আবৃত্তিশিল্পী, সংগঠক
মারজিয়া রাহী
আবৃত্তিশিল্পী, সংগঠক
তারেক ইমরান উজ্জ্বল
আবৃত্তিশিল্পী, সংগঠক
রিজওয়ান হুদা
আবৃত্তিশিল্পী, সংগঠক
আয়োজনে
উচ্চারণ
কবিতার সুষমায় জীবনের আস্বাদন
টরন্টো আবৃত্তি উৎসব ২০২৬-কে সামনে রেখে ‘উচ্চারণ’-এর অনিয়মিত ফেসবুক লাইভ আয়োজন ‘উৎসব আলাপন’-এর দ্বিতীয় পর্বে থাকছে এক বিশেষ আড্ডা। এই পর্বের শিরোনাম- ‘আবৃত্তি উৎসবঃ এগিয়ে চলার গল্প’।
আর এই পর্বে আমাদের সঙ্গে যুক্ত থাকছেন উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব-এর আয়োজক দল। গত ছয় বছর ধরে তারা ভার্চুয়ালি একটি সফল আবৃত্তি উৎসব আয়োজন করে আসছেন। তাদের অভিজ্ঞতা, ভাবনা, চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং একটা উৎসব আয়োজনের নেপথ্যের নানা গল্প নিয়েই হবে প্রাণবন্ত এই আড্ডা; সাথে অবশ্যই টরন্টো আবৃত্তি উৎসব-২০২৬ এর নানা প্রসঙ্গ।
উৎসব আলাপন – দ্বিতীয় পর্ব
টরন্টো সময়ঃ সোমবার, ৬ জুলাই ২০২৬- রাত ৯টা
বাংলাদেশ সময়ঃ মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬- সকাল ৭টা
যুক্ত থাকুন, মতামত জানান, আর একসঙ্গে এগিয়ে নিয়ে চলি কবিতা ও আবৃত্তির এই সুন্দর যাত্রা।
"কবিতায় দূর হোক যত অমানিশা"
সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন
টরন্টো, কানাডা
বার্ষিক বনভোজন (পিকনিক) ২০২৬
আপনাকে ও আপনার পরিবারকে সাদরে আমন্ত্রণ
প্রিয় অতিথিবৃন্দ,
আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।
সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন, টরন্টো, কানাডা আয়োজিত বার্ষিক বনভোজন (পিকনিক) ২০২৬-এ আপনাকে ও আপনার পরিবারকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি।
আসুন, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে আনন্দ, সম্প্রীতি ও মিলনমেলার এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলি।
তারিখ
০৫ জুলাই ২০২৬, রবিবার
স্থান
Morningside Park, Spot #10
390 Morningside Ave, Scarborough, ON
থাকছে
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
নারী ও পুরুষদের জন্য খেলাধুলা
শিশুদের বিনোদন
আকর্ষণীয় র্যাফেল ড্র ও পুরস্কার
সুস্বাদু খাবারের আয়োজন
স্পনসর
Farah Khan
Real Estate Broker
📞 Cell: 416-998-3890
📧 farahkhanb@gmail.com
স্লোগান
Finding Your Perfect Home Is What I Do.
BUY | SELL | INVEST
সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন, টরন্টো, কানাডা
বার্ষিক বনভোজন (পিকনিক) ২০২৬।
বন্ধুরা, সুকন্যা নৃত্যাংগন এর ২১ বছর পূর্তি অনুষ্ঠান :আগামী ৫ ই জুলাই রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে।।
📍St John Henry Newman Catholic High School
100 Brimley Road,Scarborough
ধন্যবাদান্তে
অরুনা হায়দার
যোগাযোগ : 4165229154
আয়োজনের প্রধান আকর্ষণ
🎵 Live Music
🎭 সাংস্কৃতিক পরিবেশনা
🎈 শিশুদের জন্য Activities
🍔 Food Court (BBQ & Grill, Sweets & Desserts)
🛍️ Handicrafts
🎯 Kids Zone
🏛️ Cultural Pavilion
ℹ️ Community Information Booth
👨👩👧👦 পরিবারসহ উপভোগের আয়োজন
📝 ইভেন্ট বিবরণ (Description)
কানাডা ডে উপলক্ষে “সময় মেলা” একটি বৃহৎ ও প্রাণবন্ত কমিউনিটি উৎসব, যা আয়োজন করছে সময় মেলা ফাউন্ডেশন। টরন্টোর Dentonia Park‑এ অনুষ্ঠিত এই মেলায় থাকবে লাইভ মিউজিক, বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা এবং শিশুদের জন্য বিশেষ আয়োজন।
মেলার food court‑এ থাকবে BBQ, sweets ও বিভিন্ন সুস্বাদু খাবার। পাশাপাশি থাকবে handicrafts, cultural pavilion এবং kids zone, যেখানে পরিবারসহ সবাই আনন্দ উপভোগ করতে পারবেন।
বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে শিল্পী Toshiba Begum‑এর সংগীত পরিবেশনা।
কানাডা ডে উপলক্ষে “Beats of Bengal – Canada Day Morning Raga” একটি অনন্য সংগীত আয়োজন, যেখানে বাংলার শাস্ত্রীয় সংগীত ও রাগভিত্তিক পরিবেশনার মাধ্যমে সকালের শুরু হবে এক সুমধুর আবহে।
স্কারবোরোর Dunlop Park‑এ অনুষ্ঠিত এই ওপেন‑এয়ার ইভেন্টে পরিবেশিত হবে বিভিন্ন বাদ্যযন্ত্রের লাইভ পারফরম্যান্স। প্রকৃতির মাঝে সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে পরিবার ও বন্ধুদের নিয়ে উপভোগ করা যাবে সংগীত, সংস্কৃতি ও কমিউনিটি স্পিরিট।
আনন্দের সাথে জানাচ্ছি যে
আগামী
২৮ শে জুন ২০২৬
তারিখে
অনেক প্রত্যাশিত আমাদের ময়মনসিংহ সমিতির
পিকনিক 2026
ময়মনসিংহ সমিতি Toronto
অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লক্ষ্য
আমাদের রেজিস্ট্রেশন চলছে।
📧 রেজিস্ট্রেশন করার ই-মেইল:
mymensinghsomity@gmail.com
💰 রেজিস্ট্রেশন ফি:
২৫ টাকা মাত্র
(১০ বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি)
📍 স্থান:
Thomson Memorial Park,
Spot - 2, Scarborough
👤 আহ্বায়ক:
ডঃ নূরুল ইসলাম
6477670350
👤 সেক্রেটারি:
মোঃ সোহেল রানা
6477611316
👤 প্রেসিডেন্ট:
রেজাউল করিম
6472191692
A live concert by Anima D Costa, a versatile playback singer from Bangladesh.
For tickets, please contact:
(647) 241-2225
(647) 719-2807
(647) 501-7091
Ticket price:
Regular- $20
VIP- $50
YOU ARE CORDIALLY INVITED
TO THE
OPENING CEREMONY
OF OUR
8th UNITED BANGLA MELA
Join us as we come together to celebrate our culture, heritage and community spirit.
Cultural Performances
Heritage Displays
Food Festival
Community Togetherness
Fun for Everyone
বাংলার আকাশে দুই নক্ষত্রের জন্মদিনের আলো।
একজন রবীন্দ্রনাথ—
যার কলমে ভোরের শিশির, সন্ধ্যার নীল, মানুষের অন্তরের নিভৃত সুর। তার কবিতায় বাতাসও যেন গেয়ে ওঠে শান্তির গান।
অন্যজন নজরুল—
যার শব্দে বজ্রের গর্জন, আগুনের লেলিহান শিখা,
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অদম্য সাহস।
তার কবিতা যেন ঝড়ের ডানায় ভর করে উড়ে আসে মানুষের মুক্তির বার্তা।
দুই কবির জন্মজয়ন্তী তাই শুধু স্মরণ নয়,
এ এক নবজাগরণের ডাক—
মানুষকে ভালোবাসার, সত্যকে রক্ষার,
আর নিজের ভেতরের আলোকে জাগিয়ে তোলার।
সবাই কে বিনীত আমন্ত্রণ। অনলাইনে কন্ঠচিত্রণ এর বিশেষ আয়োজন উপভোগ করার জন্য। আগামী ২৬শে জুন রাত ১০টায়।
প্রিয় বন্ধুরা,
বাংলাদেশ সেন্টার আয়োজিত চালের গুঁড়া - পিঠা উৎসব ২০২৬ এর আয়োজন প্রতি বছরের তুলনায় এবার একটু ভিন্নতা নিয়ে এসেছে।
শিকড়ের টানে, পিঠার ঘ্রাণে...
টরন্টোর বুকে আবার জমবে বাঙালির প্রাণের মেলা! "বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস (বিসিসিএস)"-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অন্যরকম উৎসব। যেখানে থাকবে পিঠার ওম, রসনাতৃপ্তির বাহার আর মনকাড়া সংস্কৃতির মেলবন্ধন।
সবচেয়ে আনন্দের বিষয়— এটি একটি পটলাক পার্টি (Potluck Party)! আপনার হাতের যাদু দিয়ে তৈরি খাবারটি নিয়ে চলে আসুন আমাদের আড্ডায়।
উৎসবে যা কিছু থাকছে:
পিঠার সমাহার: মাটির গন্ধমাখা ঐতিহ্যবাহী সব পিঠার আয়োজন। তোমার হাতের যাদু মেশানো পিঠা বা খাবার নিয়ে
চলে এসো।
ভর্তা বাহার ও পান্তা: সাথে থাকছে ঝাল ঝাল কাঁচা ও পোড়া মরিচের যুগলবন্দী।
ওপেন মাইক (Open Mic): নিজের ভেতরের শিল্পী মনটাকে মেলে ধরার উম্মুক্ত মঞ্চ! আপনি চাইলে শোনাতে পারেন গান, কবিতা, নাটক কিংবা মজার কোনো কৌতুক। (সময়: সবার জন্য অনূর্ধ্ব ৫ মিনিট)।
সময় ও স্থান: তারিখ: ২৬ জুন ২০২৬, শুক্রবার
সময়: বিকেল ৭:০০ টা থেকে রাত ১০:০০ টা
স্থান: বিসিসিএস (২৬৭০ ড্যানফোর্থ অ্যাভিনিউ / 2670 Danforth Ave, Toronto)
প্রবেশ ও নিবন্ধন এর জন্য আমাদের নির্দিস্ট ফর্ম থাকবে যেখানে সকল অংশগ্রহণকারীদের নাম এবং খাবারের তালিকা নিবন্ধন করতে হবে। মনে রাখতে হবে এবার এই আয়োজন সম্পুর্ন “পটলাক” সবাইকে নুন্যতম ১০ টি বা ৫ জনের জন্য খাবার আনতে হবে।
RSVP: আপনার উপস্থিতি নিশ্চিত করতে এবং ওপেন মাইকে অংশ নিতে এখনই নিচের গুগল ফর্মটি (https://docs.google.com/.../1FAIpQLSd4QH66.../viewform...
রচনা ও নির্দেশনা: সুব্রত পুরু | Written and directed by Subrata Puru. মৌলিক প্রযোজনা ৫. আবহ, সুর ও সঙ্গীত: রণি প্রেন্টিস রয়; শিল্প নির্দেশনা: সেলিম এস এইচ চৌধুরী; শব্দ প্রক্ষেপণ: সুদীপ্ত সাহা; শব্দ নিয়ন্ত্রণ: শমী সাত্তার. | Background score, tune and music: Roni Prentice Roy; art direction: Selim S H Chowdhury; sound projection: Sudipta Saha; sound control: Shami Sattar.