টরেন্টো আবৃত্তি উৎসব ২০২৬ | Toronto Recitation Festival 2026

আবৃত্তি কর্মশালা -প্রজ্ঞা লাবণী

টরন্টো আবৃত্তি উৎসব ২০২৬-কে সামনে রেখে উচ্চারণ আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ আবৃত্তি কর্মশালা। বরেণ্য আবৃত্তিশিল্পী প্রজ্ঞা লাবণী পরিচালিত এই কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, কণ্ঠের ব্যবহার, শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রণ, ছন্দ, বিরতি, কবিতার ভাব ও ব্যঞ্জনা অনুধাবন এবং মঞ্চে কবিতা উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও অনুশীলন করা হবে।